হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করতে যাওয়া দুইটি বাণিজ্যিক জাহাজে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর দুটি গানবোট গুলি ছোড়ে।
আরও পড়ুন: সারা দেশে অবৈধ মজুতকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার
ট্যাঙ্কারের ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, কোনো পূর্ব সতর্কতা বা রেডিও বার্তা ছাড়াই হঠাৎ করে গুলি চালানো হয়। তবে জাহাজটি এবং এর ক্রুরা নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গুলির মুখে পড়েছে বলে সামুদ্রিক নিরাপত্তা ও শিপিং সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯
এর আগে ইরান জানিয়েছিল, প্রণালি উন্মুক্ত থাকলেও জাহাজ চলাচলের জন্য তাদের বিশেষ অনুমতি নিতে হবে এবং নির্ধারিত রুট মেনে চলতে হবে। সাম্প্রতিক এই গুলির ঘটনা সেই শর্ত ও প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

