চার সিটিতে হামের টিকাদান শুরু রবিবার

জিটি ডেস্ক

প্রকাশ:

চার সিটি করপোরেশনে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম
চার সিটি করপোরেশনে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম|ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকার দুই সিটি, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। 

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, ঢাকার দুই সিটি, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: হাম সন্দেহে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে হাম প্রতিরোধে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওইদিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!