স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ৩০ মার্চ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

জনবল নেবে ফেনী পৌরসভা কার্যালয়
জনবল নেবে ফেনী পৌরসভা কার্যালয়|ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ফেনী পৌরসভা কার্যালয়, ফেনী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ১৯ কর্মচারী নিয়োগে ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফেনী পৌরসভা কার্যালয়, ফেনী;

পদের নাম: ১৩টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);

পদসংখ্যা: ১৯টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ২০০ টাকা যেকোনো তফসিলি ব্যাংক থেকে প্রশাসক, ফেনী পৌরসভা বরাবর ব্যাংক ড্রাফট/পেঅর্ডার করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

প্রশাসক, ফেনী পৌরসভা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৬;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ফেনী পৌরসভা কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!