মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
পরীক্ষা

এসএসসি পরীক্ষার প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন শিক্ষামন্ত্রীর

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ PM

এসএসসি পরীক্ষার প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন শিক্ষামন্ত্রীর
এসএসসি পরীক্ষার প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শন শিক্ষামন্ত্রীর|ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই জেলার পাঁচটি কেন্দ্র হঠাৎ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে পরীক্ষার সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন: প্রথম ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন মন্ত্রী। তিনি ঢাকার কাছে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ পোস্ট তাসনিম জারার

পরিদর্শন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা মহানগরের কেন্দ্রগুলো সকাল সাড়ে আটটার মধ্যে খোলা রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে অনুরোধ করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি কঠোর সতর্কবার্তা

এ সময় সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।

ট্যাগ:ঢাকামানিকগঞ্জএসএসসিপরীক্ষারশিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!