মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
পরীক্ষা

এইচএসসির ফরম পূরণে বাড়ল ফি

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ PM

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে গুনতে হবে বাড়তি ফি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণে গুনতে হবে বাড়তি ফি|ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত। বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।

এবার নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নির্ধারিত ফির তালিকা অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভিন্ন ভিন্ন হারে ফি দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বেড়েছে। গত বছর বিজ্ঞান শাখার ফি ২ হাজার ৭৮৫ টাকা ছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষার ফরম পূরণ ফি ২০২৫ সালে ছিল ২ হাজার ২২৫ টাকা। এ বছর শিক্ষার্থীদের ফি দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা করে। সে হিসাবে প্রতি বিভাগেই বেড়েছে ২১০ টাকা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।

তালিকা অনুযায়ী, বিজ্ঞান শাখার (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। অন্যদিকে মানবিক শাখার (অষ্টম বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা। এ ক্ষেত্রে মোট ফি দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা শাখার (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা এবং মোট ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫.০০–এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা সুযোগ পাবেন, তবে তাদের সব বিষয়েই পরীক্ষা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে, তবে তা কোনো শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণসংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ:এইচএসসির ফরম পূরণএইচএসসি পরীক্ষা ২০২৬এইচএসসির ফি বৃদ্ধি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!