মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষাপ্রশাসন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশির

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ AM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর|ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক নির্দেশনাপত্র অধিদপ্তরের সব আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গত ৫ মার্চের এক নির্দেশনাপত্রের প্রেক্ষিতে এই কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোকে ৪-১৬ মার্চের মধ্যে চাহিদা দাখিল করতে হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোর জন্য এই সময়সীমা ২৯ মার্চ এবং উপ-পরিচালকের (মাধ্যমিক) অফিসের জন্য ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পদ্ধতি ও সতর্কতা বিষয়ে নির্দেশনায় বলা হয়, পাঠ্যপুস্তকের চাহিদা এনসিটিবির নির্ধারিত ওয়েব অ্যাপ্লিকেশনের (https://nctb.ihealthscreen.org) মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে। 

মাউশি জানিয়েছে, কোনোভাবেই হার্ডকপি বা ই-মেইলে সফটকপি গ্রহণ করা হবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীর তুলনায় কোনোভাবেই অতিরিক্ত বা কম চাহিদা প্রদান করা যাবে না। উল্লেখযোগ্য পরিমাণ গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট চাহিদা প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাঁদের অধীন উপজেলা বা থানা অফিস থেকে ইংরেজি ভার্সন, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের চাহিদা সংগ্রহ করে অনলাইনে আপলোড করবেন।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিকট প্রতি বছর ১ জানুয়ারি বিনা মূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম। এই লক্ষ্য বাস্তবায়নেই আগাম এই চাহিদা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইউজার আইডি বা পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে এনসিটিবির ওয়েব অ্যাপ্লিকেশনের জরুরি যোগাযোগ লিংকে ক্লিক করে সংশ্লিষ্ট জেলার জন্য দায়িত্বরত সহায়তাকারীর সাহায্য নেওয়া যাবে।

ট্যাগ:২০২৭ শিক্ষাবর্ষএনসিটিবিপাঠ্যপুস্তকের চাহিদামাউশিমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!