এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’

জিটি রিপোর্ট

প্রকাশ:

আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী|ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নিজেই।

সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় ‘সাইলেন্ট এক্সপেল’-এর উল্লেখ থাকলেও তা ভুলবশত পুরোনো আইন থেকে যুক্ত হয়েছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এমন কোনো ব্যবস্থা নেই এবং শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ারও কারণ নেই।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

নীতিমালায় উল্লেখ ছিল, পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরেও হলের ভেতরে নিয়ম ভঙ্গ—যেমন কথা বলা, ঘাড় ঘোরানো বা দেখাদেখির মতো আচরণের কারণে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের মাধ্যমে ‘সাইলেন্ট এক্সপেল’ করা যেতে পারে। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কারের বিষয়টি বুঝতে পারেন না, তবে পরে তার খাতা বাতিল করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন বা অন্য কারণে বহিষ্কার কিংবা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্র নির্ধারিত প্রক্রিয়ায় আলাদাভাবে সংরক্ষণ ও জমা দিতে হবে। এ ক্ষেত্রে কভার পৃষ্ঠার প্রথম অংশ অক্ষত রেখে, প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ড নির্ধারিত গোপনীয় ফরম পূরণ করে পরীক্ষা শেষে আলাদা প্যাকেটে জমা দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

এ ছাড়া নীরব বহিষ্কারের কারণ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনা ছিল। এমন পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকলেও, তাদের পরবর্তী সব বিষয়ের উত্তরপত্রও নির্দিষ্ট নিয়মে পৃথকভাবে জমা দেওয়ার বিধান রাখা হয়েছিল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!