মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ক্রিকেট

পাকিস্তানকে খাদের কিনারায় রেখে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে তুললেন ব্রুক

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ AM

হ্যারি ব্রুকের সেঞ্চুরি ইংল্যান্ডকে তুলে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে
হ্যারি ব্রুকের সেঞ্চুরি ইংল্যান্ডকে তুলে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে|ছবি: রয়টার্স

সাহিবজাদা ফারহানের ফিফটিতে যে লক্ষ্য ইংল্যান্ডকে দিয়েছিল পাকিস্তান, ১৬৫ রানের সেই লক্ষ্য মোটাদাগে ছোট মনে হলেও বল হাতে শাহিন শাহ আফ্রিদির শুরুর ঝড়ে সেটিকেই বড় মনে হচ্ছিল একটা সময়। ৩৫ রান তুলতে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। এই চাপ ধরে রেখেই পাকিস্তান ৫৮ রানে তুলে নিয়েছিল আরও এক উইকেট।

এরপর যখন ভাবা হয়েছিল-আজ সহজেই জিততে যাচ্ছে পাকিস্তান, তাখনই বেঁকে বসলেন হ্যারি ব্রুক। সতীর্থদের যাওয়া আসার মধ্যেও তিনে উইকেটে আসা ব্রুক ব্যাট করে গেলেন যান্ত্রিক ক্রিকেটারের মতো। পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে বের করে সেঞ্চুরি। ম্যাচটিও ৫ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আর এই জয়ে তারা উঠে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। আর পাকিস্তান দাঁড়িয়ে আছে খাদের কিনারে।

যদিও জয় থেকে ৯ রান দূরে থাকেতেই ব্রুক আউট হয়ে গিয়েছিলেন সেঞ্চুরি করে। কিন্তু ১০টি চার ও ৪টি ছয়ে সাজানো ৫১ বলে খেলা তার ১০০ রানের ইনিংসটিই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। এরপরও কি বলা লাগে ম্যাচসেরা কে!

হ্যারি ব্রুকের ১৯৬.০৭ স্ট্রাইকরেটের ইনিংসটির বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন উইল জ্যাকস। ৩ উইকেট নিয়ে শুরুতেই ইংল্যান্ড ইনিংস নাড়িয়ে দেওয়া শাহিন শাহ আফ্রিদি ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬ রান তোলে পাকিস্তান। এই স্কোরে বড় অবদান সাহিবজাদা ফারহানের। ৪৫ বলে ৬৩ রান করেন পাকিস্তানি এই ওপেনার।

এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে চলেছেন সাহিবজাদা ফারহান। গতকালের ইনিংসটি নিয়ে এই টুর্নামেন্টে তার রান ২৮৩। ৭০.৭৫ গড় ও ১৫৮.১০ স্ট্রাইকরেটে করা এই রান নিয়েই এখন পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার।

পাকিস্তান ইনিংসে গতকাল তার ব্যাটিং দেখে একপর্যায়ে মনে হয়েছিল, বড় ইনিংসই গড়বে পাকিস্তান। কিন্তু সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। বেশি বল খেলে কম রান করে আউট হয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। এই ম্যাচ সমালোচনার জবাব দেওয়ার মঞ্চ হতে পারত সাবেক অধিনায়ক বাবর আজমের জন্যও। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি বাবর। ওভারটনের শিকার হওয়ার আগে ২৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন। বাবরের সমান ২৫ রান করেছেন ফখর জামান। কিন্তু তিনি বল খেলেছেন ১৬টি। ব্যাটিং অর্ডারের পাঁচে ফখরকে খেলানো নিয়েও পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের অদূরদর্শিতার ছাপ দেখছেন কেউ কেউ।

২৭ রানে ২ উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে বাবরকে নিয়ে ৪৪ বলে ৪৬ এবং চতুর্থ উইকেটে ফখর জামানকে নিয়ে ৩০ বলে ৪৯ রানের জুটি গড়েন ফারহান। আউট হওয়ার আগে ১৫.৪ ওভার পর্যন্ত ব্যাট করেছেন সাহিবজাদা। বাবর আজম কিংবা সালমান আগারা নিজেদের একটু মেলে ধরতে পারলেই পাকিস্তানের স্কোর ১৮০‍ ছাড়িয়ে যেতে পারত।

তারপরও পাকিস্তানের রান যে ১৬০-এর ওপরে গেছে, তাতে শাদাব খানের ক্যামিওর অবদান আছে। ৪টি চারে ১১ বলে ২৩ রান করেছেন তিনি। ৭টি চার মেরেছেন সাহিবজাদা ফারহান, ছক্কা ২টি।

বল হাতে সবচেয়ে সফল লিয়াম ডসন; ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার ও জেমি ওভারটন।

ট্যাগ:টি-টোয়েন্টি বিশ্বকাপহ্যারি ব্রুকসেমিফাইনাল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!