১০০০ ও ৫০০ টাকার নোট নিয়ে জরুরি সতর্কবার্তা

জিটি রিপোর্ট

প্রকাশ:

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বড় অঙ্কের নোট লেনদেনে সতর্কতা জারি
কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বড় অঙ্কের নোট লেনদেনে সতর্কতা জারি|ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বড় অঙ্কের নোট লেনদেনে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জাল নোটের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতি বছর ঈদুল আজহায় পশু কেনাবেচার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়। এ সুযোগে জাল নোট ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

এ কারণে লেনদেনের সময় প্রতিটি নোট ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নোট যাচাইয়ের ক্ষেত্রে ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য—যেমন জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং উঁচুনিচু ছাপ—খুব ভালোভাবে পরীক্ষা করতে হবে।

আরও পড়ুন: কয়েক দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরি কত?

কোনো নোট নিয়ে সন্দেহ হলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ বা নিকটস্থ যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে।

জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহজনক উৎস এড়িয়ে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করা জরুরি।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!