ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন শেষ ৭ মার্চ

T

TGT Admin

1 min read
প্রকাশ:

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ইবিএলে
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ইবিএলে|ছবি: সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগে ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৭ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি;

পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার);

বিভাগ: এজেন্ট ব্যাংকিং;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩১,০০০ টাকা; 

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: বড় নিয়োগ পূবালী ব্যাংকে, পদ ১১৫, আবেদন শেষ ১৬ মার্চ

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে নবম-দশম গ্রেডে চাকরি, আবেদন শেষ ১৮ মার্চ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!