নির্ধারিত ভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: মন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম|ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত বাসের ভাড়া বাড়ানোর নতুন সিদ্ধান্ত বাস মালিকরা যদি না মানেন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

আরও পড়ুন: হাসপাতাল-মাতৃসদনে রূপ নেবে অব্যবহৃত সরকারি ভবন: প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘‘বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে বাসভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছেন তারা সেটি যেকোনও মূল্যে মানবেন এবং অনুসরণ করবেন। যেহেতু তারা অঙ্গীকার করেছেন, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার জন্য রিকোয়েস্ট করবো।’’

আরও পড়ুন: ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সরকারি গাড়ির প্রস্তাব হাসনাত আবদুল্লাহর

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া বাড়ানোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ানো হয়েছে ১১ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ। অপরদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৫ দশমিক ১৯ শতাংশ। 

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!