নারী শিক্ষায় যুগান্তকারী ঘোষণা তারেক রহমানের

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান|ছবি: সংগৃহীত

মেয়েদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন। আমরা সেই উদ্যোগের ধারাবাহিকতায় ডিগ্রি পর্যন্ত তা সম্প্রসারণ করব। শুধু ফ্রি-ই নয়, মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিও চালু করা হবে।’

আরও পড়ুন: মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদধারীদের বিরুদ্ধে অ্যাকশন, তালিকায় ২৬২ জন

নির্বাচনি অঙ্গীকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী নদী-নালা-খাল খনন ও পুনঃখনন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। ‘আমরা ওয়াদা করেছি, খাল খনন করব—সেটি বাস্তবায়ন করছি। এর আগে দিনাজপুরে এই কর্মসূচি শুরু করেছি, আজ যশোরে উদ্বোধন করলাম।’

নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই কর্মসূচির কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।

সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রসঙ্গত, ১৯৭৬ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে শার্শার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ‘জিয়া খাল’ খনন করা হয়। দীর্ঘদিন পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখনন করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!