যাত্রাবাড়ীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

জিটি রিপোর্ট

প্রকাশ:

আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য
আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য|ছবি: ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)।

সোমবার (১১ মে) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ থেকে শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি-ওয়ারী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরপর সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরে তা ঢাকায় এনে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করত এবং এসব অস্ত্র ব্যবহার করে ডাকাতি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করত। গ্রেপ্তারের সময় তারা ডাকাতির প্রস্তুতিতে ছিল বলেও জানায়।

এস/এম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!