মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:১২ PM

প্রতীকী ছবি
প্রতীকী ছবি|ছবি: সংগৃহীত

গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘসময় একটানা গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৩ মে) বিআরটিএ সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কর্মঘণ্টা না মেনে একটানা গণপরিবহন চালানোর ফলে চালকদের মধ্যে শারীরিক ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা তৈরি হয়। এর ফলে চালকরা অনেক সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এতে চালক, সহকারী, যাত্রী ও পথচারীদের প্রাণহানির ঝুঁকি বাড়ে।

বর্তমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী, কোনো চালক একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর কমপক্ষে ৩০ মিনিট বিশ্রাম নেবেন। এরপর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালাতে পারবেন না। পাশাপাশি সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালনের বিধানও রয়েছে।

আরও পড়ুন: ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তা চান শিক্ষামন্ত্রী

বিআরটিএ আরও জানিয়েছে, এসব বিধান অমান্য করে গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নির্ধারিত কর্মঘণ্টা কঠোরভাবে মেনে চলার জন্য পরিবহন মালিক ও চালকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এস/এম

ট্যাগ:নির্ধারিত কর্মঘণ্টাবিআরটিএসড়ক দুর্ঘটনাসড়ক পরিবহন আইনঈদের ছুটি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!