বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে যোগ দিলেন যারা

জিটি রিপোর্ট

প্রকাশ:

ইসহাক সরকার, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল
ইসহাক সরকার, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইসহাক সরকার, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, বাংলাদেশ জনতা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহেলসহ আরও অনেকে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলে যোগ দেন।

আরও পড়ুন: সংরক্ষিত আসন নয়, জনগণের ভোটে এমপি হতে চান তাসনিম জারা

এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ অন্যান্য নেতারা ফুলের মালা পরিয়ে তাদের বরণ করেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এনসিপিতে যুক্ত হচ্ছেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি—ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে এবং জনগণের পক্ষে দাঁড়াতে হবে।”

সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল, গণতন্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো পথ নেই। খুব শিগগিরই সংস্কারের পক্ষে গণভোট বাস্তবায়নে আমরা কাজ শুরু করব।”

আরও পড়ুন: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “ঢাকা মহানগর দক্ষিণের অসংখ্য নেতাকর্মী আজ এনসিপিতে যোগ দিয়েছেন—তাদের সবাইকে স্বাগত।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!