মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
ভর্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পিজিডির সুযোগ, আবেদন ১৮ জুন পর্যন্ত

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:৫৯ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ প্রোগ্রামার ও প্রশিক্ষক তৈরির লক্ষ্যে ২০২৬-২০২৭ সেশনের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (PGD-in-ICT) প্রোগ্রামের ২২তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগ পরিচালিত এ এক বছর মেয়াদি কোর্সে ভর্তিচ্ছুদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জুন, ২০২৬ পর্যন্ত আবেদন ও ফি জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতকে ভর্তিতে আবেদনের সময়সূচি ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-আইটি গ্র্যাজুয়েটদের জন্য আইটি খাতে প্রবেশের এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সফলভাবে PGD-in-ICT সম্পন্ন করার পর আইটি খাতে চাকরি ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি হবে। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে IT বা ICT বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগও রয়েছে।

ভর্তির যোগ্যতা হিসেবে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

এছাড়া যারা স্নাতক শেষ বর্ষ পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু ফল প্রকাশ হয়নি, তারাও আবেদন করতে পারবেন। তবে পিজিডির প্রথম টার্ম ফাইনাল পরীক্ষার আগেই স্নাতক পাসের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (দুই ঘণ্টার বিরতিসহ) ক্লাস অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আবাসন বা পরিবহন সুবিধা দেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বিকেএসপিতে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর, আবেদন ১৫ জুন পর্যন্ত

ভর্তির সময় এককালীন কোর্স ফি ১৫ হাজার টাকা এবং বিবিধ ফি ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জমা দিতে হবে। তবে বর্তমানে বাকৃবিতে অধ্যয়নরত এমএস শিক্ষার্থীদের জন্য এ ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টার্মে রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি বাবদ ৫ হাজার টাকা করে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়োগকারী কর্তৃপক্ষের লিখিত অনুমোদন সাপেক্ষে এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। মোট ৫৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে এবং টাকা জমা দেওয়ার ভিত্তিতে প্রথম ৫৫ জনকে ভর্তি করা হবে।

আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।

WhatsApp Image 2026-05-25 at 1.53.28 PM.jpeg

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এ আবেদন করতে হবে। অনলাইনে তথ্য যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হলে ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে (বিলার আইডি-৩৪৪) নির্ধারিত ফি জমা দিতে হবে। পরে প্রাপ্ত TxnID ওয়েবসাইটে লগইন করে প্রদান করলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে ৫৫টি আসন পূর্ণ হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে ই-মেইল ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগ:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েতথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগপিজিডিভর্তি বিজ্ঞপ্তিটেকনোলজি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!