মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      দুর্ঘটনা

      এয়ার কম্প্রেসার বিস্ফোরণে বান্দরবানের থানচিতে কিশোর নিহত

      T

      TGT Admin

      •1 min read
      প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ AM

      থানচি থানা, বান্দরবান
      থানচি থানা, বান্দরবান|ছবি: সংগৃহীত

      বান্দরবানের দুর্গম থানচি উপজেলা সদরে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

      শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদর বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

      নিহত আবদুর কাদের (১৪) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

      প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্টেশন এলাকায় বাসচালক নুরুল আলমের দোকানে কর্মরত অবস্থায় হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। এতে আশপাশ কেঁপে ওঠে এবং আবদুর কাদের গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে।

      স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করেন।

      প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া বা কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

      থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

      এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

      এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

      আরও পড়ুন:বান্দরবানের থানচিএয়ার কম্প্রেসার বিস্ফোরণকিশোর নিহত

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!