মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
নারী ও শিশু

ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:১২ AM

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর|ছবি: সংগৃহীত

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড এদেশে নারীদের জন্য একটি শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে কাজ করবে। এই কার্ড নারীদের সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড এমন একটি পরিচয়পত্র, যার মাধ্যমে নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনাদের একটি শক্তি তৈরি হবে এবং পুরুষরাও আপনাদের গুরুত্ব দিতে শুরু করবে।’

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার ক্ষমতায় এসেই ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সরকারে আসার মাত্র ২২ দিনের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছি। প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হয়েছে, তবে পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি পরিবার এই কার্ড পাবে। শুধু সময়ের অপেক্ষা।’

এ সময় তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। আগামী ১৬ তারিখ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষাকালে জমে থাকা পানি সংরক্ষণ করে, খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।

মির্জা ফখরুল জানান, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।

তিনি বলেন, গত ১৫ বছর দেশে সঠিকভাবে আইনকানুন কার্যকর ছিল না। নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। অনেক সময় টাকা ছাড়া বিভিন্ন সুবিধার কার্ড পাওয়া যেত না। কিন্তু এবার ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগেনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই-পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় নয়। তাই জনগণের কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে বলেছিলাম, এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। তবে এলাকার উন্নয়নে কিছু কাজ করে যেতে চাই।’

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ২০২৭ সাল থেকে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণকাজও শুরু করা হবে। 

তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে এবং মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলার ইউএনও খায়রুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।

ট্যাগ:বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরএলজিআরডি মন্ত্রীফ্যামিলি কার্ডকৃষক কার্ডঠাকুরগাঁও সদর

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!