মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো বিদেশি রাউটার ব্যবহার

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:২৩ AM

চীনের টিপি-লিংকসহ সব ধরনের বিদেশি রাউটার ব্যবহার নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
চীনের টিপি-লিংকসহ সব ধরনের বিদেশি রাউটার ব্যবহার নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র|ছবি: সংগৃহীত

চীনের জনপ্রিয় ব্র্যান্ড টিপি লিংকসহ সব ধরনের বিদেশি ইন্টারনেট রাউটারের ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।

গত সোমবার ‘ব্যবহারের জন্য যথেষ্ঠ নিরাপদ নয়’ এমন সরঞ্জামের হালনাগাদ তালিকায় বিদেশি রাউটার যোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি) এই তালিকা প্রকাশ করেছে।

বস্তুত, নতুন তালিকায় যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হয় এমন সব রাউটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বাসায় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দিতে অত্যাবশ্যক উপকরণ রাউটার একটি বহুল ব্যবহৃত প্রযুক্তিপণ্য। এর মাধ্যমে ফোন, টিভি, কম্পিউটার, গেমিং কনসোল ও অন্যান্য স্মার্ট ডিভাইস ওয়াইফাই ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারে।

এর আগে, গত বছরের শেষ নাগাদ বিদেশে নির্মিত ড্রোন ব্যবহারও নিষিদ্ধ করে ওয়াশিংটন।

এফসিসি এক বিবৃতিতে জানায়, ‘বিদেশে নির্মিত রাউটারে নিরাপত্তা ঘাটতির ফায়দা নিয়ে কিছু দুষ্কৃতিকারী যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ইন্টারনেট নেটওয়ার্কে হামলা ও বিঘ্ন সৃষ্টি, গুপ্তচরবৃত্তি ও মেধাসত্ত্ব চুরির মতো অপরাধে মেতে উঠেছে।’

এফসিসি নিশ্চিত করেছে, যারা ইতিমধ্যে বিদেশি রাউটার ব্যবহার করছেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে নতুন করে কেউ আর দেশের বাইরে নির্মিত রাউটার কিনতে বা ব্যবহার করতে পারবেন না।

রাউটারের মাধ্যমে খুব সহজেই দুষ্কৃতিকারীরা নেটওয়ার্কে অবৈধভাবে অনুপ্রবেশ করতে পারেন—এমন উদ্বেগ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছর বেশ কয়েক দফা সাইবার হামলা হওয়ার পর মার্কিন রাজনীতির অঙ্গনে রাউটার নিয়ে উদ্বেগ দেখা দেয়। অনলাইন পোর্টাল অ্যামাজনে সর্বাধিক বিক্রি চীনা রাউটার টিপি-লিংক উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়ায়।

এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত কোনো রাউটার আমদানি, বাজারজাতকরণ বা বিক্রির আগে এফসিসির অনুমোদন নিতে হবে। ওই অনুমোদন পেতে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ।

প্রথমত, শর্তাধীনে অনুমোদন পেতে রাউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব বিনিয়োগকারী ও প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় এফসিসিকে জানাতে হবে। পাশাপাশি, রাউটার তৈরির কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের সুনির্দিষ্ট পরিকল্পনাও উপস্থাপন করতে হবে।

এফসিসি জানিয়েছে, প্রতিরক্ষাদপ্তর বা হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অনুমোদন সাপেক্ষে কয়েকটি বিদেশি রাউটার নিষিদ্ধ তালিকা থেকে ছাড় পেতে পারে। তবে এখনো ওই দুই দপ্তর কোনো রাউটারের নাম উল্লেখ করেনি।

শুক্রবার জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করছে এমন কয়েকটি সরকারি সংস্থা জানায়, বিদেশে নির্মিত ইন্টারনেট রাউটার যুক্তরাষ্ট্রের প্রতি ‘উল্লেখযোগ্য হুমকির’ কারণ হতে পারে। ওই ঘোষণার পরই এলো এফসিসির এই সিদ্ধান্ত।

সম্ভাব্য ঝুঁকির মধ্যে মার্কিন সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করা ও জননিরাপত্তা ও অবকাঠামোর ক্ষতি হতে পারে এমন সাইবার হামলার কথা বলা হয়েছে।

এফসিসি উল্লেখ করে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ভোল্ট, ফ্ল্যাক্স ও সল্ট টাইফুন নামে পরিচিত তিনটি সাইবারহামলার পেছনে রাউটার দায়ী। যুক্তরাষ্ট্রের তদন্তে ওই তিন হামলার জন্য চীনকে দায়ী করা হয়েছে। বেশির ভাগ ইন্টারনেট রাউটারই তাইওয়ান ও চীনে তৈরি হয়।

রাউটারের ডিজাইন যুক্তরাষ্ট্রে, কিন্তু তা বিদেশে তৈরি করা হলে সে রাউটারও নিষেধাজ্ঞার আওতা পড়বে।

মার্কিন রাউটার ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো নেটগিয়ার। তবে মার্কিন প্রতিষ্ঠান হলেও তারা যুক্তরাষ্ট্রের মাটিতে উৎপাদন করে না। বড় ব্র্যান্ডের মধ্যে শুধু ইলন মাস্কের স্টারলিংকই দাবি করে যে তাদের ইন্টারনেট সংযোগে ব্যবহৃত রাউটার গুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তৈরি হয়।

ট্যাগ:নিষিদ্ধ হলোটিপি লিংকরাউটারযুক্তরাষ্ট্রইন্টারনেট রাউটারবিদেশে নির্মিত রাউটারচীনের তৈরি টিপি লিংকচীনা রাউটার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!