মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
খেলা

নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:৪০ AM

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের উদযাপন ভারতীয় ক্রিকেটারদের
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের উদযাপন ভারতীয় ক্রিকেটারদের|ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দলেরই দুবারের বেশি শিরোপা জয়ের কীর্তি ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই রেকর্ড ভাঙার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। আর ফাইনালে নিউজিল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়ে সেই নতুন ইতিহাসই গড়ল সূর্যকুমার যাদবের দল।

মেগা ফাইনালে কিউইদের ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। আর এই রাজসিক জয়ের মধ্য দিয়ে আহমেদাবাদের এই স্টেডিয়াম নিয়ে থাকা 'অপয়া' তকমাও মুছে ফেলল স্বাগতিকরা। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইরা।

রোববার ফাইনালে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। আর এই সুযোগ কাজে লাগিয়ে কিউই বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালান ভারতীয় ব্যাটাররা। গত আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রান করে রেকর্ড গড়েছিল ভারত। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে ফাইনালে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা।

তাণ্ডবের শুরুটা করেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে গড়েন বিশ্বকাপ নকআউটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৯২ রান তোলে ভারত, যা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। ২১ বলে ৫২ রান করে অভিষেক ফিরলেও, কিউইদের দিশেহারা করে তোলেন সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। মাত্র ১৫ ওভারেই দলীয় রান দুইশ পার হয়। টানা তিন ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৪৬ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৯ রান করে আউট হন স্যামসন। ইশান খেলেন ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে কিছুটা ছন্দপতন হলেও, শেষ ওভারে স্যান্টনারের ভুলে শিভম দুবে ক্যাচ মিসের সুযোগ পেয়ে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান তুলে নেন। এতে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৫৫ রানে।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। সেমিফাইনালের সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন (৯), রাচিন রবীন্দ্র (১) এবং গ্লেন ফিলিপস (৫) দ্রুত সাজঘরে ফেরেন।

একপ্রান্তে ওপেনার টিম সেইফার্ট লড়াই চালিয়ে গেলেও তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হন মার্ক চাপম্যান (৩)। ২৬ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে সেইফার্ট বিদায় নিলে কিউইদের শিরোপার আশাও শেষ হয়ে যায়। শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার (৪৩) ও ড্যারিল মিচেল (১৭) কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। শেষ পর্যন্ত ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

২০০৭ সালের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে প্রথম এবং ১৭ বছর পর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল ভারত। এবার ঘরের মাঠে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো তারা।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন জিমি নিশাম। একটি করে ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। ৩টি অক্ষর প্যাটেল। একটি করে বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা।

ট্যাগ:বিশ্ব চ্যাম্পিয়ননিউজিল্যান্ডভারতটি-টোয়েন্টি বিশ্বকাপআহমেদাবাদবিশ্ব রেকর্ডরেকর্ডক্রিকেট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!