মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
স্কলারশিপ

১৮৬ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল সিরাজগঞ্জ জেলা প্রশাসন

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:৫০ PM

সিরাজগঞ্জে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান
সিরাজগঞ্জে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান|ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬ জন ছাত্র-ছাত্রীকে ২৯ লাখ ৩২ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। জেলা কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে, ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তির চেক বিতরণ করা হয়। 

জেলা প্রশাসন পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে শনিবার (৭ মার্চ) সকালে এই শিক্ষা বিধির চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্র -ছাত্রীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। 

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আজ যারা বৃত্তি পাচ্ছে সেই সব শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, তারা আগামীতে উচ্চশিক্ষা নিয়ে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। শিক্ষাই উন্নয়নের ভিত্তি। সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে। 

তিনি বলেন, আমরা যখন ছাত্র ছিলাম পড়াশোনার পাশাপাশি সমাজের মানুষের সঙ্গে চলাফেরা ও বয়স্কদের এবং শিক্ষকদের সম্মান করতাম। আজ এই সম্মানটি নেই। তিনি শিক্ষার্থীদের প্রতি, শিক্ষক, গুরুজন ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মানজনক মনোভাব পোষণ করার আহ্বান জানান। তিনি অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, এই বৃত্তির চেক তোমাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও অধ্যবসায় বজায় রাখলে সাফল্য অর্জন হবেই।

গনপতিরায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে তোমরাই হবে প্রধান শক্তি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নীতি ও নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি গঠনের বিকল্প নেই। 

তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের বাংলাদেশকে নতুন রূপে সাজাতে প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। ঐক্যবদ্ধ নেতৃত্ব আর দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় স্পৃহা নিয়ে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ( সি.এ) এস. এম. ইব্রাহীম হোসেন, অভিভাবকদের পক্ষে মো. শাহ আলম এবং মো. গোলজার হোসেন। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা পরিষদের কর্মকর্তা এবং  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুন্নবী খান জুয়েল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ট্যাগ:কৃতী শিক্ষার্থীবৃত্তি প্রদানসিরাজগঞ্জ জেলা প্রশাসকশিক্ষাবৃত্তিজেলা কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদএইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!