মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      রাজনীতি

      রাতেই চূড়ান্ত হতে পারে বিএনপির মন্ত্রিসভা, শিক্ষা ও প্রাথমিকে আলোচনায় যে ৫ জন

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM

      রাতেই চূড়ান্ত হতে পারে বিএনপির মন্ত্রিসভা, শিক্ষা ও প্রাথমিকে আলোচনায় যে ৫ জন

      ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখনও কোনও মন্ত্রীর নাম চূড়ান্ত না হলেও আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিয়ে বসতে পারেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতারা। সেখানে মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

      বিএনপি সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কারা দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আসেনি। তবে সাবেক সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এবং সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এ দুজনের যে কোনও একজন শিক্ষামন্ত্রী হতে পারেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

      সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হবে কিনা, তা নিয়ে ধোয়াশা করেছে। পূর্ণাঙ্গ মন্ত্রী না দিলে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে কাউকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে পেশাজীবী ও শিক্ষক নেতা মো. সেলিম ভূঁইয়া, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর কিংবা চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান থাকতে পারেন।

      এবারের নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত ড. আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩২৯ ভোট।

      আরও পড়ুন: জাতীয় সংসদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারীও, তবে...

      কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৪৫৪ ভোট।পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হককে নুর জয়ী হয়েছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। আর চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

      জানা গেছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হলো, সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন তারা শপথ নেবেন, সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এথ্য জানিয়েছে।

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!