এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এর দুই দিন পর ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।
তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে, নাহিদের ইসলামের সঙ্গে উপস্থিতি ছিলেন আখতার হোসেন ও সারজিস আলম।
এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

