মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
রাজনীতি

আন্দালিভ রহমান পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ AM

আন্দালিভ রহমান পার্থ
আন্দালিভ রহমান পার্থ|ছবি: সংগৃহীত

ভোলা-১ (ভোলা সদর) আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন।

ভোলার এ আসনটি সমঝোতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি। তিনি নিজ দলীয় ‘গরুর গাড়ি’ প্রতীকে নির্বাচন করছেন।

এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ার সিদ্ধান্ত হলে এ আসনে বিএনপি আন্দালিভ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না রাখার ঘোষণা দেয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গোলাম নবীকে দলের শীর্ষ পর্যায় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়। দলের নির্দেশনা মেনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জানা গেছে, গোলাম নবী তাঁর আইনজীবী আমিরুল ইসলামের মাধ্যমে গতকাল বিকেলে ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান। ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি নির্ধারিত থাকলেও বিএনপি প্রার্থী গতকাল সোমবার তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান ঢাকা-১৭ আসনে (গুলশান-বনানী, বারিধারা, ক্যান্টনমেন্ট) নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঢাকার এ আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে (তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন) নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিভ রহমান নিজ এলাকা ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। বিএনপিও তাঁর বিপরীতে কোনো প্রার্থী না রাখার ঘোষণা দেয়।

বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবরে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁরা নতুন উদ্দীপনায় মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। ধনিয়া ইউনিয়ন বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী বলেন, ‘আন্দালিভ রহমান পার্থ জোটের প্রার্থী নিশ্চিত হওয়ায় আমরা সংগঠিতভাবে কাজ শুরু করেছি। আমাদের একটি শক্ত ভোটব্যাংক রয়েছে, এখন অন্য দলের সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই লক্ষ্য।’

গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর গতকাল বিকেল থেকে জেলা বিএনপির কার্যালয় অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিপরীতে নতুনবাজার এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে ভিন্ন চিত্র। গত কয়েক দিন থেকেই সেখানে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ জানান, পরিস্থিতি বিবেচনায় তারা বড় শোডাউনের পরিবর্তে সীমিত পরিসরে প্রচারণা চালাচ্ছেন এবং জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখেই এগোতে চান।

ট্যাগ:রাজনীতিআন্দালিভ রহমান পার্থভোলা ১ আসনত্রয়োদশ জাতীয় নির্বাচন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!