রাজধানীতে ৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

জিটি রিপোর্ট

প্রকাশ:

ভূমিকম্প
ভূমিকম্প|ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নগরজুড়ে স্বল্প সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর (ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে) এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এদিকে, হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় রাজধানী ও এর আশপাশের এলাকার লোকজনের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও অফিস ছেড়ে নিরাপদ স্থানে বা ফাঁকা জায়গায় নেমে আসেন। তবে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!