মাঝ রাতের মধ্যেই দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রতীকী ছবি
প্রতীকী ছবি|ছবি: সংগৃহীত

রাত ১টার মধ্যে দেশের ২০ জেলায় ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটিার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গরমের উত্তাপ কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম। উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি:মি: বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!