পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

T

TGT Admin

1 min read
প্রকাশ:

শিগগিরই পুলিশ সার্জেন্ট নিয়োগ দেবে সরকার
শিগগিরই পুলিশ সার্জেন্ট নিয়োগ দেবে সরকার|ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতি রয়েছে।

এ প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!