যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, ইরানে আঘাত করার মতো কিছুই বাকি নেই: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে এবং ইরানে আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত বুধবার বলেছেন, এই যুদ্ধ কোনো সময়সীমা ছাড়াই চলবে।

রয়টার্স এবং দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী কাৎজ জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!