চুক্তি করতে ইরানকে এবার ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প

জিটি ডেস্ক

প্রকাশ:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

ইরানকে চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম? সেই সময় শেষ হয়ে আসছে।’ খবর বিবিসির

আরও পড়ুন: হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

তিনি আরও লিখেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

প্রসঙ্গত, গত ২৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ১০ দিন ইরানের জ্বালানি স্থাপনায় কোনো ধরনের আক্রমণ চালাবে না যুক্তরাষ্ট্র। সেই ১০ দিনের সময়সীমা শেষের দিকে, যার পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প।

আরও পড়ুন: ইরানের পারমাণবিক সমস্যার সমাধান যুদ্ধের মাধ্যমে মিলবে না: এমানুয়েল মাখোঁ

পৃথক এক পোস্টে ট্রাম্প মার্কিন অর্থনীতিতে তাঁর শুল্কনীতির সাফল্যের কথা তুলে ধরেন। তবে পোস্টের শেষে তিনি লিখেন, ‘সবকিছুর পাশাপাশি আমরা একই সঙ্গে পরমাণু শক্তিসম্পন্ন দেশ ইরানকে বিদায় করছি।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!