উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা শুরু

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ শুক্রবার (২১ আগস্ট) সারাদেশে একযোগে শুরু হয়েছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ২৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাউবি সূত্রে জানা গেছে, এবারের বিএ ও বিএসএস পরীক্ষার ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত এ পরীক্ষা চলবে।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সার্বিক পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৫ দিনে এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন

এ ছাড়া পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

পরীক্ষা-সংক্রান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!