প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ রোববার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনটিআরসিএ জানায়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠানপ্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
এই নিয়োগ প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, পরীক্ষাপদ্ধতি এবং ১২ হাজার ৯৫১টি শূন্য পদের নিয়োগ বিষয়ে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

