মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      অপরাধ

      বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কোপাল দুর্বৃত্তরা

      T

      TGT Admin

      •1 min read
      প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ PM

      মোহাম্মদপুর থানা
      মোহাম্মদপুর থানা|ছবি: সংগৃহীত

      রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহিম নামে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ছিলেন।

      পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে নূর মসজিদ এলাকার একটি চায়ের দোকানে ইব্রাহিম বসেছিলেন। রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আসা বোরকা ও মাস্ক পরা কয়েক দুর্বৃত্ত লোকজনের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয় ইব্রাহিমকে। তার বাঁ হাতের কনুই ও মাথায় ক্ষত হয়েছে।

      ইব্রাহিমের মামা রুবেল মিয়া জানান, তার ভাগনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল। তার বন্ধু ও স্বজনদের দাবি, ইব্রাহিম জুলাই আন্দোলনের মামলার স্বাক্ষী। এ কারণে বেশকিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। 

      পুলিশের এক কর্মকর্তা জানান, ময়ুর ভিলা এলাকায় আওয়ামী লীগের একটি পরিত্যক্ত অফিসের সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে হামলা হতে পারে।

      মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন দ্য জেনারেশন টুডেকে বলেন, দুর্বৃত্তরা বোরকা ও মাস্ক পরা থাকায় প্রত্যক্ষদর্শীরা তাদের চিনতে পারেনি। তাদের শনাক্তে তদন্ত চলছে। হামলার পেছনে বিভিন্ন কারণের পাশাপাশি আধিপত্য ও দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

      আরও পড়ুন:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসমন্বয়কমোহাম্মদপুরদুর্বৃত্ত

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!