মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      ক্রিকেট

      সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ AM

      সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
      সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড|ছবি: সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

      বোলারদের পর টম ব্যান্টনের হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠল ইংলিশরা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে স্কটল্যান্ড। এই গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে সবার ওপরে ক্যারিবীয়রা।

      শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারায় স্কটল্যান্ড। জিওর্জি মুনসিকে ৪ ও ব্র্যান্ডন ম্যাকমুলেনকে খালি হাতে বিদায় দেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। 

      ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলে থামেন আরেক ওপেনার মাইকেল জোন্স। এতে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্কটল্যান্ড।

      চতুর্থ উইকেটে ৪১ বলে ৭১ রানের জুটিতে স্কটল্যান্ডকে লড়াইয়ে ফেরান অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। ২ রানের ব্যবধানে তাদের বিদায়ের পর ইংল্যান্ড স্পিনার আদিল রশিদের ঘূর্ণিতে মিনি ধসে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় স্কটিশদের।

      শেষদিকে ওলিভার ডেভিডসনের ১৫ বলে অনবদ্য ২০ রানের কল্যাণে ২ বল বাকী থাকতে অলআউট হবার আগে ১৫২ রানের পুঁজি পায় স্কটল্যান্ড। বেরিংটন ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন। ব্রুসের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৪ রান। ইংল্যান্ডের রশিদ ৩টি, আর্চার ও লিয়াম ডওসন ২টি করে উইকেট নেন।

      জবাবে ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৪৫ বলে ৬৬ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন জ্যাকব বেথেল ও ব্যান্টন। বেথেল ৩২ রানে ফেরার পর ক্রিজে এসে ৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক হ্যারি ব্রুক। ফলে ৮৬ রানে চতুর্থ উইকেট পতনে চিন্তায় পড়ে ইংল্যান্ড।

      পঞ্চম উইকেটে ৩৩ বলে ৪৬ রানের জুটিতে ইংল্যান্ডের জয়ের পথ তৈরি করেন ব্যান্টন ও স্যাম কারান। দলের জয় থেকে ২১ রান দূরে থাকতে আউট হন কারান। এরপর ১২ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন ব্যান্টন ও উইল জ্যাকস।

      ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৪ চার ও ৩ ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬৩ রান করে ম্যাচ সেরা হন ব্যান্টন। কারান ২৮ ও জ্যাকস অনবদ্য ১৬ রান করেন। 

      আরও পড়ুন:আশা বাঁচিয়ে রাখলবাঁচিয়ে রাখল ইংল্যান্ডটম ব্যান্টনের হাফব্যান্টনের হাফ সেঞ্চুরিতেহাফ সেঞ্চুরিতে টিসেঞ্চুরিতে টি টোয়েন্টিটি টোয়েন্টি বিশ্বকাপেরটোয়েন্টি বিশ্বকাপের দশম

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!