মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
বাংলাদেশ

মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫ AM

মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে
মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে|ছবি: প্রতীকী ছবি

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজান বলেন, ৯ এপ্রিল বিকেলে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক জলসীমায় চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রাইড ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। পরে মধ্যরাতে তাঁদের কোস্টগার্ডের টহল জাহাজ ‘মনসুর আলী’র কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবক রফিকুল ইসলাম জানান, ২ এপ্রিল তাঁকে চাকরির প্রলোভন দেখিয়ে কুতুপালং বাজার থেকে টেকনাফের রাজারছড়া এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। ৪ এপ্রিল রাতে তাঁদের ছোট নৌকায় করে সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের জলসীমায় অপেক্ষমাণ একটি বড় ট্রলারে তোলা হয়।

আরও পড়ুন: জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে

রফিকুলের দাবি, ওই ট্রলারে ১৩ জন ক্রু ও পাচারকারীসহ মোট ২৮০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫০ জন রোহিঙ্গা ও অন্যরা বাংলাদেশি। যাত্রীদের মধ্যে ২১ জন রোহিঙ্গা নারী ও ৪ শিশু ছিল।

রফিকুল আরও জানান, ৮ এপ্রিল আন্দামান সাগরের কাছে সমুদ্র উত্তাল হয়ে উঠলে পাচারকারীরা যাত্রীদের মাছ রাখার ড্রাম ও নেট রাখার ছোট চারটি কুঠুরিতে গাদাগাদি করে ঢুকতে বাধ্য করে। এতে শ্বাসরোধে অন্তত ২৫-৩০ জনের মৃত্যু হয়। একপর্যায়ে বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। রফিকুল একটি দুই লিটারের পানির বোতল ধরে ভেসে থেকে প্রাণ বাঁচান। আরেক যাত্রী ইমরান জানান, তিনি একটি পানির ট্যাংক ধরে দুই দিন সমুদ্রে ভেসে থাকার পর উদ্ধার হন।

এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছে। মামলার এজাহার অনুযায়ী, ‘তানজিনা সুলতানা’ নামক ওই ট্রলারটি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বৈরী আবহাওয়ায় ডুবে যায়।

আরও পড়ুন: বিশ্বব্যাংক-আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা ৯ জনের মধ্যে ৬ জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি তিন ভিকটিমকে আদালতের নির্দেশে বাড়িতে পাঠানো হয়েছে। তবে নিখোঁজ যাত্রীদের সঠিক সংখ্যা বা তাঁদের পরিণতি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি জানান, উদ্ধার ব্যক্তিরা ট্রলারডুবির বিস্তারিত বর্ণনা দিতে পারছেন না। ফলে তদন্তে কিছুটা জটিলতা রয়ে গেছে।

ট্যাগ:আন্দামান সাগরট্রলারডুবিউদ্ধারমালয়েশিয়াবাংলাদেশ কোস্টগার্ডএমভি মেঘনা প্রাইডপাচারকারীদুর্ঘটনা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!