মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরিভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
পরীক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনপ্রযুক্তিআন্তর্জাতিকখেলাস্কলারশিপচাকরি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিব্যাংক ও আর্থিকএনজিওশিক্ষাপ্রতিষ্ঠানবাহিনীপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবিনোদনবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিট
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরস্কুল-কলেজমাদ্রাসাকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সন
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
ভর্তি
বাংলাদেশ

ঢাকার সমর্থন চায় তেহরান, সংবাদ সম্মেলন ইরানি রাষ্ট্রদূতের

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:৫৮ AM

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী|ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সমর্থন প্রত্যাশা করে তেহরান। তারা বাংলাদেশ সরকারের প্রতি হামলার সরাসরি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বুধবার (৪ মার্চ) ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ইরানে হামলাকারীদের সরাসরি নিন্দা করবে—এমন প্রত্যাশা করে তেহরান। এ সম তিনি বাংলাদেশের জনগণ এ হামলার প্রতিবাদে রাস্তায় নামায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম দেশ। একই সঙ্গে ওআইসি ও ন্যামের সদস্য। সে হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে—এমনটাই আমরা আশা করি।’ তিনি বলেন, ‘ইরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা চাই, একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করুক।’

জাতিসংঘ ইতিমধ্যেই ইরানের ওপর হামলার নিন্দা জানানোয় রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, একটি মুসলিম দেশ হিসেবে মুসলিম সব দেশের উচিত আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো এবং তাদের ভূখণ্ড বা সুযোগ-সুবিধা ব্যবহার করে অন্য দেশে হামলার অনুমতি না দেওয়া। এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।

সামরিক সক্ষমতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন যথেষ্ট শক্তিশালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা আমাদের অস্ত্র মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। আমরা যত দিন যুদ্ধ চালাতে চাই, চালাতে সক্ষম।’ আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডকে তিনি ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা কোনো বিশেষ আশ্রয়কেন্দ্রে বিশ্বাসী ছিলেন না। তিনি অফিসে কাজ করছিলেন। হঠাৎ সেখানে আক্রমণ করে তাঁকে শহীদ করা হয়েছে। এটি ইরানের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয়, বরং শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিকৃষ্ট পরিকল্পনা।’

ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘ইরান কখনো ইসরায়েলের প্রতি আগ্রাসী হবে না। তবে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করব। অপমানজনকভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়।’ ইরানের পরবর্তী নেতা নির্বাচনের বিষয়ে তিনি জানান, বর্তমানে নেতৃত্ব তিন সদস্যের একটি কমিটি নিয়ন্ত্রণ করছে। এই কমিটিতে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য। নতুন নেতা নির্বাচনের দায়িত্ব এক্সপার্ট কাউন্সিলের। আশা করা যায় অল্প দিনের মধ্যেই ফলাফলে পৌঁছানো যাবে।’

রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। আয়াতুল্লাহ খামেনি শহীদ হওয়ার পর লাখ লাখ ইরানি রাস্তায় নেমেছেন। ইরানিরা জাতীয়তাবাদী, বাইরের আগ্রাসনের মুখে সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিয়ার জেল থেকে প্রায় ৭ হাজার আইএস সদস্যকে ইরাকের বিভিন্ন স্থানে নিয়ে এসেছে। এদের উদ্দেশ্য অশুভ। তবে ইরান তাদের যেকোনো সময় প্রতিরোধ করতে সক্ষম।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে আছি। তারা যত অপকৌশলই প্রয়োগ করুক, আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখব। আল্লাহ আমাদের রক্ষা করবেন।’

রাষ্ট্রদূত জানান, ইরানে অবস্থারত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কত সংখ্যক বাংলাদেশি ইরানে আছে তার সঠিক পরিসংখ্যান তাঁর হাতে নেই। তবে তেহরানে বাংলাদেশ দূতাবাস আছে। তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে ইরানের সরকার সর্বোচ্চ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:ঢাকার সমর্থনতেহরানইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদীঢাকার সমর্থন প্রত্যাশাইরানসংবাদ সম্মেলনইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!