সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৪ মার্চ

T

TGT Admin

1 min read
প্রকাশ:

ম্যানেজার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
ম্যানেজার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন|ছবি: সংগৃহীত

সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেসরকারি এ সংস্থাটি প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (এইচআইভি/এইডস) বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৪ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন;

পদের নাম: ম্যানেজার;

বিভাগ: প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (এইচআইভি/এইডস);

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়: 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!