বিকাশ লিমিটেড নিয়োগ দেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকা

T

TGT Admin

1 min read
প্রকাশ:

সিনিয়র অফিসার নেবে বিকাশ লিমিটেড
সিনিয়র অফিসার নেবে বিকাশ লিমিটেড|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক সেবা দানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড পার্টনার-ব্র্যান্ড, মার্কেটিং বিভাগে ‘সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২২ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;

পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: ব্র্যান্ড পার্টনার-ব্র্যান্ড, মার্কেটিং;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়: 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*স্টেকহোল্ডার ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!