মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      সরকার

      ইরানসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খবর রাখছেন প্রধানমন্ত্রী

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:৪২ AM

      প্রধানমন্ত্রী তারেক রহমান
      প্রধানমন্ত্রী তারেক রহমান|ছবি: সংগৃহীত

      ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

      রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় তার কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ নেন প্রধানমন্ত্রী।

      এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন।

      প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

      তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

      রুমন আর বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

      অন্যদিকে, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেটিও সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

      তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।'

      সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গব্যবস্থপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

      অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। এটি মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরিরও নির্দেশ দেন।

      বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

      পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

      আরও পড়ুন:প্রধানমন্ত্রী তারেক রহমানইরান যুদ্ধইরান-ইসরায়েলমধ্যপ্রাচ্য

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!