মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      অর্থনীতি

      ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে দৈনিক গড়ে ১২ কোটি ডলার

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM

      চলতি ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
      চলতি ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে|ছবি: সংগৃহীত

      চলতি মাসের ১৮ দিনে প্রবাসীরা ২১৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। দৈনিক গড়ে এসেছে প্রায় ১২ কোটি ডলার। রেমিট্যান্সের এ ধারা ঠিক থাকলে দিন সংখ্যা কম হওয়ার পরও চলতি মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াবে। এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারি পরপর দু্ই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

      বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি মাসের একই সময়ে ব্যাংকিং চ্যানেলে ১৬৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে বিবেচনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার; যা ২৭ দশমিক ৫৩ শতাংশ। চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত এসেছে ২ হাজার ১৫৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল এক হাজার ৭৬৩ কোটি ডলার। অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৩৯৩ কোটি ডলার; যা ২২ দশমিক ২৯ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছিল ৬৪২ কোটি ডলার বা ২৬ দশমিক ৮৩ শতাংশ।

      দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মার্চে। রমজান ও ঈদকে কেন্দ্র করে ওই মাসে বিপুল অঙ্কের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এরপর গত ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার এসেছে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স বাড়ার বড় কারণ নির্বাচন এবং রোজা। 

      বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে হুন্ডি প্রবণতা কমে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত বৃহস্পতিবার গ্রস ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার হয়েছে। গত ৩৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ। 

      আরও পড়ুন:রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিরেমিট্যান্স বেড়েছে ফেব্রুয়ারিতে

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!