মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকপরীক্ষাউচ্চশিক্ষাশিক্ষাধারাশিক্ষাপ্রশাসনতারুণ্যপ্রযুক্তিখেলাচাকরিস্কলারশিপভিডিওঅর্থনীতিপ্রবাসীনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুবিজ্ঞান ও প্রযুক্তিঅপরাধ-শৃঙ্খলাপরিবেশ ও জলবায়ুধর্ম ও জীবনভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলবইমেলাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়ফ্যাক্টচেকপ্রিয় বইমতামত
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
The Generation Today

মেনু

সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
পরীক্ষা
উচ্চশিক্ষা
শিক্ষাধারা
শিক্ষাপ্রশাসন
তারুণ্য
প্রযুক্তি
খেলা
চাকরি
স্কলারশিপ
ভিডিও
অর্থনীতি
প্রবাসী
নির্বাচন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
বিজ্ঞান ও প্রযুক্তি
অপরাধ-শৃঙ্খলা
পরিবেশ ও জলবায়ু
ধর্ম ও জীবন
ভ্রমণ-পর্যটন
পুরস্কার-সম্মাননা
উদ্ভাবন আবিষ্কার
স্বাস্থ্য ও চিকিৎসা
লাইফস্টাইল
বইমেলা
ব্যক্তিত্ব
সাহিত্য-সংস্কৃতি
সাক্ষাৎকার
বিচিত্র খবর
সম্পাদকীয়
ফ্যাক্টচেক
প্রিয় বই
মতামত

About The Generation Today

Your trusted source for the latest news and updates. Stay informed with our comprehensive coverage of local and global events.

Categories

    Quick Links

      Newsletter

      Subscribe to get the latest news delivered to your inbox.

      © 2025 The Generation Today. All rights reserved.

      Privacy PolicyTerms of ServiceContact Us
      Developed by: FigTreeSoft
      বাংলাদেশ

      পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

      T

      TGT Admin

      •2 min read
      প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ PM

      স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন
      স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন|ছবি: সংগৃহীত

      স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে, সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি সেই পদক্ষেপগুলো আমরা নেবো।

      বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

      স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

      তিনি বলেন, আমি কয়েকদিন আগেই এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি, যেগুলো আজ সংশোধন করতে চাই। আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করব না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে , তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যেসব সুপারিশ এসেছে তা প্রায় ৭০টি।

      তিনি আরও বলেন, বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু অ্যাপিলেড ডিভিশনে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব।

      তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

      তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল পিলখানার ঘটনা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন্ড করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এ দেশকে দেখতে চায়।

      স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যারাই জীবন দিয়েছেন তারা চিরস্মরণীয় ও চিরভাস্বর। পিলখানার নৃশংসতম হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার কমিটি করেছিল। শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

      আরও পড়ুন:পিলখানা হত্যাকাণ্ডপিলখানা ট্র্যাজেডিন্যায়বিচার নিশ্চিতস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদপিলখানা হত্যাকাণ্ডের বিচার

      মন্তব্য (0)

      এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!