উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

T

TGT Admin

1 min read
প্রকাশ:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২৩২ টার্মের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ও চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার ১৩, ১৪ ও ২৮ ফেব্রুয়ারির পরীক্ষার সূচি পারবর্তন করা হয়েছে।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবর্তিত পরীক্ষাগুলো আগামী ৬, ৭ ও ১৪ মার্চ ২০২৬ তারিখে দুই শিফটে (সকাল ও বিকেল) অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পরীক্ষার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের নোটিশ বোর্ড, স্টাডি সেন্টার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!