ফরম পূরণের সময় বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার

T

TGT Admin

1 min read
প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়-এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এমমিউজ শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

এছাড়া ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ৪ মার্চ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর ২৩ ডিসেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!